শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী সা. শোভাযাত্রার গাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে অংশগ্রহণকারী একটি পিকআপে আগুন লেগে ছয় শিশু-কিশোর দগ্ধ হয়েছে। রোববার দুপুরে মহানগরীর লালখান বাজারে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলো- মনু মিয়ার ছেলে নূর নবী (৬) ও কাউছার (২০), জাহাঙ্গীর আলমের ছেলে রফিকুল ইসলাম (৮), সালাউদ্দিনের ছেলে রিফাত (১২), মুহা. জাকিরের ছেলে ইয়ামিন (৯) এবং মিরাজ মিয়ার ছেলে হৃদয় (১৬)।

জানা যায়, পিকআপে জশনে জুলুসের জন্য রাখা সাউন্ড সিস্টেমের জেনারেটরে আগুন ধরে গেলে পিকআপে থাকা যাত্রীরা দগ্ধ হয়। তারা সবাই বাকলিয়া ১৯নং ওয়ার্ডের তুলাতলী এলাকার চেয়ারম্যান ঘাটা (বালুর মাঠ) হতে জশনে জুলুসে অংশগ্রহণ করছিলো। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, দুপুরে মহানগর লালখান বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন ধরে গেলে ৬ শিশু-কিশোর আগুনে পুড়ে যায়। তাদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকী ৩ জন হাসপাতালে ভর্তি আছে।

আহতদের মধ্যে রিফাত হোসেনের অবস্থা গুরুতর। তার শরীরের প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। এছাড়া রফিকুল ইসলামের ১৫ শতাংশ ও হৃদয়ের ১১ শতাংশ শরীর পুড়েছে বলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ