শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাবরি মসজিদ রায়: যেভাবে দেখছেন ভারতীয় আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

দীর্ঘ কয়েক দশক ধরে চলা অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ শনিবার দেশের শীর্ষ আদালতের এ রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব।

সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাবরি মসজিদের ওই ২.৭৭ একর জমির উপর তৈরি হবে রাম মন্দির। অন্যদিকে অযোধ্যাতেই মসজিদ তৈরির জন্য অন্যত্র ৫ একর জমি দেওয়া হবে মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে।

অযোধ্যার বাবরি মসজিদের এ রায়কে ভারতের কোনো কোনো আলেম ঐতিহাসিক রায় বলে অভিহিত করেছেন। কেউ পক্ষে বলেছেন কেউ আবার বিপক্ষে। ভারতের প্রখ্যাত আলেমরা কে কীভাবে দেখেছেন এ রায়?

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ (একাংশের) আমির, দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা চূড়ান্তভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেছি, করবো। আমাদের বিশ্বাস ছিলো আমাদের পক্ষ্যে বাবরি মসজিদ মামলার রায় আসবে। কারণ আমরা মজুবত দলিল প্রমাণ পেশ করেছি।

তিনি ভারতের মুসলিমদের প্রতি অনুরোধ জানিয়ে আরো বলেন, এ রায়কে পরাজয় ও বিজয় হিসেবে না দেখে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিমদের নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দিতে হবে।

ভারতের বিশিষ্ট আলেম, বিহার ওড়িষ্যা ও ঝাড়খণ্ডের ইসলামি শরীয়াহ বোর্ডের প্রধান মাওলানা মুহাম্মদ ওয়ালি রাহমানি বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর এক বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্টের রায় বেদনাদায়ক তবে আদালতের প্রতি শ্রদ্ধা স্বীকার করা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য।

তিনি আরো বলেন, পুরো দেশ সুপ্রিম কোর্টকে সম্মান করে। যেহেতু সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছে এবং আমাদের দেশের সর্বাধিক সম্মানিত আদালত এটি, তাই আমরা এ সিদ্ধান্তটি মেনে নিচ্ছি। তবে সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত।

তিনি আরো বলেন, এএসআই (প্রত্নতাত্ত্বিক) প্রতিবেদনের ভিত্তিতে এ রায় তৈরি করা হয়েছে, অথচ প্রত্নতাত্ত্বিকেরা বিশ্বাস করেন, তাদের প্রত্নতাত্ত্বিক রিপোর্ট অনুমানের ভিত্তিতে করা হয়েছে। তার মানে এ মামলার রায়ও অনুমানের ভিত্তিতে হয়েছে। আমরা এর সুরাহা à