রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রধান শিক্ষিকার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে একটি দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার নিহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের সামনে দিয়ে বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা মাহমুদা আক্তারকে ধাক্কায় দেয়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নেয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মাহমুদা আক্তারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ