সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

কক্সবাজারে নারী-শিশুসহ ১৫ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের ইসলামপুরে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফিরার সময় নারী ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়া পাচারের জন্য তাদের এখানে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে কিছু নারী-পুরুষের গতিবিধি ও চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকার কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে যায়। এসময় তারা নারী ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে দেখতে পেয়ে তাদের আটকে পুলিশকে খবর দেয়।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে।’

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন রোহিঙ্গাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান পাচারের জন্য তাদের সেখানে জড়ো করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ