শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দুই সপ্তাহ আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে খোকাকে নিউইয়র্কের ম্যানহাটনের বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়।

এই হাসপাতালের চিকিৎসকদের অধীনে গত ৫ বছর ধরে সাদেক হোসেন খোকা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সাদেক হোসেন খোকার রাজনৈতিক সহকর্মী ও সাংবাদিক সিদ্দিকুর রহমান মান্না গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ওষুধ সেবনের কারণে সাদেক হোসেন খোকার মুখে ঘা দেখা দিয়েছিল। একইসঙ্গে বেড়েছিল তার শ্বাসকষ্ট ও কাশি। এ অবস্থায় বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

মান্না আরও জানান, সাদেক হোসেন খোকার ক্যান্সারের নিয়মিত চিকিৎসা চলছে। তবে দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকায় তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন।

সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার অবনতির খবরে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও প্রতিদিন অসংখ্য শুভাকাঙ্ক্ষী হাসপাতালে তার খোঁজখবর নিয়েছেন। বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এজন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ করে, সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ