শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

মক্কা ও মদিনায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃষ্টি প্রার্থনা করে বিশেষ নামাজ আদায় করা হয়েছে সৌদি আরবের মক্কা ও মদিনায়। বৃহস্পতিবার সকালে মক্কার কাবা শরিফের চত্বর ও মদিনার মসজিদে নববীতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিকসকা’ আদায় করা হলো। এর আগে মঙ্গলবার বাদশাহ সালমান বৃষ্টির জন্য সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন। রাজকীয় বিবৃতিতে দেশের প্রত্যেক নাগরিককে নবীর সুন্নত অনুসরণে এ নামাজ আদায় করার জোর আহ্বান জানান বাদশাহ সালমান।

পবিত্র কাবা শরিফের চত্বরে রহমতের বৃষ্টির জন্য আদায় করা বিশেষ নামাজের ইমামতি করেন মসজিদের হারামের নিয়োগপ্রাপ্ত নতুন খতিব শায়খ ড. বানদার ইবনে আবদুল আজিজ আল বালিলাহ। এ সময় উপস্থিত ছিলেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর মসজিদে নববীতে সালাতুল ইসতিসকার ইমামতি করেন মসজিদে নববীর নতুন খতিব শায়খ ড. আহমদ তালিব হামেদ। মসজিদে হারামের প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইসসহ মসজিদে হারামের অন্য ইমামদের উপস্থিতিতে নামাজ সম্পন্ন হয়।

দেশটিতে প্রতিবছরই একাধিকবার ইসতিসকার নামাজ পড়া হয় বৃষ্টির জন্য। অনাবৃষ্টি বা খরা দেখা দিলেই হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করতেন। এরই ধারাবাহিকতায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হলো।

প্রসঙ্গত, ইসতিসকা শব্দের অর্থ পানি প্রার্থনা করা। সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ তায়ালার কাছে একনিষ্ঠভাবে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা জানাতে হয়। এ নামাজকে ইসতিসকার নামাজ বলে। এ নামাজের জন্য কোনো আজান, একামত নেই। ইসতিসকার নামাজ জামাতে পড়তে হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ