শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

ভোলায় সংঘর্ষ: আরও একজন গ্রেপ্তারের পর রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার সহিংসতার ঘটনায় ভিডিও দেখে আলামিন (২৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হামলা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল তিনজনে।

গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মুহা. সানাউল হক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে বুধবার রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মৃত হোসেনের ছেলে আলামিনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ধর্ম অবমাননার দায়ে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বিপ্লব চন্দ্র বৈদ্য শুভসহ তিনজনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। বুধবার রাতে হাজির করার পর আদালত তাদের জেলহাজতে পাঠান।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোমায়েনুল হক জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মুহা. সানাউল হকের আদালতে বুধবার রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, হ্যাকার রাফসান ইসলাম শরীফ এবং মুহা. ইমনকে রিমান্ড শেষে হাজির করা হয়। এ সময় বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ