শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

'বদলি বা নিয়োগ নিয়ে তদবির করলে হাতকড়া পরতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষকদের বদলি ও নিয়োগের ক্ষেত্রে কোনো তদবির চলবে না বলে জানিয়ে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, তদবির একটি অপরাধ। তদবিরবাজরা সাবধান। ঘুষ খাওয়া আর তদবির সমান অপরাধ। তাই শিক্ষক বদলি বা নিয়োগ নিয়ে তদবির করবেন না। যদি করেন তাহলে হাতকড়া পরতে হবে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নেরর লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মুহা. হামিদুল হক।

ইকবাল মাহমুদ বলেন, গল্পের ছলে শিশুদের পড়ানো সবচেয়ে ভালো পদ্ধতি। এতে বাচ্চারা শিখবে এবং মনে রাখবে। শিশুদের ভয় দেখিয়ে জয় করা সম্ভব নয়। এটা রাজাদের সময়ে ছিল। তবে এখন আর রাজাদের সময় নয়। গল্পের ছলে আদর করে বাচ্চাদের শেখাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিকে নৈতিকতার শিক্ষা দিতে না পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। প্রাথমিক শিক্ষায় শিশুদের মনে দুর্নীতির বিরুদ্ধে উপদেশ ও শিক্ষা দিতে হবে। প্রাথমিকে যারা সুশিক্ষা পেয়েছে, তারা বড় হয়ে দুর্নীতিতে জড়ায় না।

তিনি বলেন, নাগরিকের চাপ না থাকলে প্রশাসন বা দুদকও কাজ করবে না। এজন্য সামাজিক চাপ প্রয়োজন। চাপ থাকলে শিক্ষকরাও পড়াবেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম হোসেন, প্রথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ