শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

আজ শুরু সিরাতুন্নবি সা. কুইজ: প্রতিদিন কুইজ প্রতিদিন পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর আমেরিকার জনপ্রিয় ইসলামিক টেলিভিশন Itvusa ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে সিরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা। সিরাত চর্চার এ উদ্যোগের সহযোগিতায় রয়েছে অভিজাত প্রকাশনা সংস্থা মাকতাবাতুল ইসলাম।

মহানবী সা. এর মানবপ্রেম দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রতিদিন সঠিক উত্তরদাতাদের একজন বিজয়ী হবেন। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েই জিতে নিতে পারেন এই পুরস্কার। পুরস্কার হিসেবে বিজয়ীদের দেয়া হবে ৩০০ টাকার বই এবং সিরাত প্রতিযোগিতায় বিজয়ের সার্টিফিকেট।

প্রতিদিন দুপুর ১২ টার পর আওয়ার ইসলামের ওয়েব সাইট এবং ফেসবুক পেইজে কুইজের প্রশ্ন পোস্ট করা হবে। কমেন্টে সঠিক উত্তরটি লিখতে হবে এবং পোস্টটি আপনার ওয়ালে শেয়ার করতে হবে। পরবর্তি প্রশ্ন আপলোড হওয়ার আগ পর্যন্ত চলতি প্রশ্নের উত্তর দেয়া যাবে।

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারিতে ১জনকে বিজয়ী করা হবে। বিজয়ীর সঙ্গে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।  বিজয়ীকে অবশ্যই পুরস্কার হাতে পাওয়ার পর একটি ছবি পাঠাতে হবে আওয়ার ইসলামের ফেসবুক পেইজের ইনবক্সে।

বিস্তারিত জানতে যোগাযোগ- ইমেইল: newsourislam24@gmail.com,  ঠিকানা: ৫৮/৩৫-৫ এম এম খান টাওয়ার, মদিনাবাগ, উত্তর মুগদা। ঢাকা ১২১৩ ফোন: ০১৭১৯ ০২৬৯৮০।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ