শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লেখালেখিতে আসা তরুণরা স্বপ্নটাকে যেন ওঁম দিয়ে রাখে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীফ মুহাম্মদ ।।

[সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্য আকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো ত্রয়োদশ পর্ব]

পাঠের অভ্যাস কমে যাওয়াটা একটা বড় সংকট। এতে জ্ঞান কমে যায়, মানুষের ভেতরে মূর্খতা বেড়ে যায় এবং কেউ যদি লেখে বা বলে তার কথায় প্রজ্ঞার ছাপটা তখন কম থাকবে। এখনকার তরুণ বলতে তরুণ এবং লেখক সবার মধ্যে যদি পাঠের অভ্যাস কমে যায় তাহলে ব্যাপারটা আরও দুশ্চিন্তার। আমার মনে হয়, এটা প্রযুক্তির একটা ধাক্কা। যেমন ফেসবুক, হোয়াটসআপ, ম্যাসেঞ্জার এগুলো যে মানুষের কাছ থেকে সময় নিয়ে নিচ্ছে, এই ধাক্কাটায় সম্ভবত আরও এক দেড় বছর যাবে। এই ধাক্কাটা চলে যাওয়ার পর মানুষ আবার গ্রন্থমুখি হবে এটা আমার কাছে মনে হয়।

মানুষ আসলে অস্বাভাবিক কোনো জিনিসের প্রতি মুগ্ধ হয়ে বেশিক্ষণ থাকে না। মনে করুন, কেউ খেলা দেখতে পছন্দ করে। তাকে সারাদিন খেলা দেখতে লাগিয়ে দেন। তাকে যদি দশ দিন পাল্লা দিয়ে খেলা দেখান তাহলে সে বলবে আমি আর খেলা দেখব না। একজন মানুষ যদি বাজে ছবি দেখে, বাজে কাজ করে, সেও ক্লান্ত হয়ে যাবে একসময়। এতে করে সম্ভাবনাময় অনেক ছেলে হারিয়ে যেতে পারে সেটা একটা আতঙ্কের জায়গা, আমাদের খেয়াল রাখতে হবে। আমার কাছে মনে হয়, আমরা যদি একটু পরিচর্যাও করি, লক্ষ্যও রাখি, এই আসক্তি থেকে তরুণদের বের করার চেষ্টা করি তাহলে যারা হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে তারাও হারাবে না। আর অটোমেটিকলি এক দুই বছর পরে মানুষের মধ্যে আবার গ্রন্থমুখিতা তৈরি হবে ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক হয়ে যাওয়ার প্রবণতাটাই এখন বেশি দেখা যাচ্ছে। অসামাজিক বলতে কথিত অর্থের অসামাজিক না। সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে বলা হয় এজন্য যে ওই প্রোগ্রামটার মাধ্যমে, ওই অ্যাপসটার মাধ্যমে দেশ-বিদেশের বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা বিনিময় হয়। কিন্তু দেখা যায় এতে মানুষের কাছের জগতের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকা