আওয়ার ইসলাম: বিশ্ব বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে হালাল সনদ অনেকটা অত্যাবশ্যকীয় হয়ে ওঠায় এবং ক্রমাগত এর চাহিদা বৃদ্ধির কারণে কয়েকটি পণ্যের হালাল সনদ দেওয়া শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ আবদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি পণ্যের এই সনদ প্রদান করে থাকে। তবে পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলোর জন্য এই সনদ নেওয়া এখন পর্যন্ত বাধ্যতামূলক করা হয়নি।
ফাউন্ডেশনের গবেষণা বিভাগের হিসাবে, প্রতি বছর বিশ্বে হালাল পণ্যের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে, যেখানে প্রবৃদ্ধির পরিমাণ ১৬ থেকে ২৫ শতাংশ। ওই হিসাব অনুযায়ী বর্তমানে হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার তিন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা বাংলাদেশের জাতীয় বাজেটের ১৫০ গুণেরও বেশি।
ফাউন্ডেশনের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, জর্ডান, তুরস্ক, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ভারতসহ অনেক দেশ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার জন্য হালাল সনদ দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন সরকারের ২২ টি সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এ-সংক্রান্ত একটি নীতিমালা চূড়ান্ত করেছে এবং এর ভিত্তিতে সনদ দিচ্ছে।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি-ডিরেক্টর ড. আবু সালেহ পাটোয়ারী আওয়ার ইসলামকে বলেন, ২০০৭ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে উৎপাদিত খাদ্যসামগ্রী, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যালস ও কসমেটিকসের অনুকূলে হালাল সনদ প্রদান করে আসছে। ইতোমধ্যে প্রায় ৯৫টি কোম্পানির দেড় শতাধিক পণ্যের অনুকূলে হালাল সনদ প্রদান করেছে। হালাল সনদপ্রাপ্ত ৪০টি প্রতিষ্ঠান প্রায় ৩৫টি দেশে বাংলাদেশে উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, কুরআন ও সুন্নাহর ভিত্তিতে যেসব বিষয়কে বৈধ বলে ঘোষণা করা হয়েছে, শরিয়তের পরিভাষায় তা হালাল। আর কোরআন ও হাদিসের ভিত্তিতে যে সব বিষয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে তা হারাম। তাদের মতে, হালাল খাদ্য গ্রহণ করা এবং হারাম থেকে বিরত থাকা মুসলà¦