সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্যআকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো দশম পর্ব
মাসিক আল জামিয়ায় কাজ করেছি কিছুদিন। এটি যাত্রাবাড়ী মাদরাসার পত্রিকা। সেখানে বছর খানেকের কিছু কম সময় কাজ করেছি। এই পত্রিকায় মূলত মাওলানা মাহমূদুল হাসান সাহেবের বক্তব্য, লেখা, দাওয়াতুল হকের কিছু বিষয়সহ আরও কিছু দ্বীনী বিষয় থাকতো। আমি সেখানে নির্বাহী সম্পাদক হিসেবে ছিলাম। এটাও আমার জীবনের একটা ভালো অধ্যায়। অনেক বড় প্রতিষ্ঠান, অনেক বড় ব্যক্তিত্বের সঙ্গে কাজের সুযোগ হয়েছে। তবে অন্য অনেক জায়গায় সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে সেখানে বেশিদিন থাকা হয়নি।
মাসিক আল কাউসারের সঙ্গে জড়িয়ে আছে আমার দীর্ঘ স্মৃতি। প্রায় ১০ বছর কাজ করেছি পত্রিকাটিতে। এখানে কাজ করার সময়টা আমার জন্য ছিল একটা সৌভাগ্যপূর্ণ সময়। এটা অনেকগুলো কারণে। একটা কারণ হলো, একটি মর্যাদা পূর্ণ মাসিক ইসলামি পত্রিকা হলো আল কাউসার। সেখানে কাজ করার সুযোগ পেয়েছি।
আরেকটি কারণ হলো, এই পত্রিকাটি পরিচালনার সঙ্গে যুক্ত এদেশের বরেণ্য দুজন মুহাক্কিক আলেম। অন্য পাঁচটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক পত্রিকার চেয়ে মাসিক আল কাউসারের একটা ভিন্নতা হলো, মাওলানা আবদুল মালেক সাহেব এবং মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সাহেব; দুজনই প্রতিমাসে পত্রিকাটি প্রকাশের আগে এতে পূর্ণমনোযোগ ব্যয় করেন। যেটা অন্য প্রাতিষ্ঠানিক পত্রিকাগুলোর ক্ষেত্রে প্রিন্সিপাল, পরিচালক বা মহাপরিচালকদের পক্ষেও এই ভাবে সম্ভব হয় না। কিন্তু তাঁরা দুজন কোন লেখাটি যাচ্ছে, কতটুকু যাচ্ছে, কী যাওয়া উচিত, ভুল হচ্ছে কিনা, এটা নিয়ে একদম সম্পাদনা বোর্ডের সদস্যরা যেভাবে আক্ষরিক অর্থে মনোযোগ দেন তারাও তেমনি মনোযোগ দিয়ে থাকেন। আর তাঁদের সঙ্গে কাজ করার কারণে ইসলামি উলুম এবং ইসলামি বিভিন্ন বিষয় থেকে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ মেজাজ ধরতে পারা, বিভিন্ন বিষয়ে লেখা নেয়া-দেয়া এগুলোরও একটা সুযোগ হয়েছে। ইসলামি বিষয়ে উপলà¦