শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চট্টগ্রাম জামেয়া দারুল মা'আরিফে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

‘নিরাপদ হোক রক্তদান, আপনার রক্তে বাঁচুক প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে মানবসেবা ব্লাড ব্যাংক এর উদ্যোগে চট্টগ্রাম জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার লাইব্রেরি মিলনায়তনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে উৎসাহিত করণ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ ক্যাম্পেইন চলে। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারন মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে শনাক্ত করা হয়। মেডিকেল সহযোগীতা প্রদান করেন SMCH ষ্টুডেন্ট ক্লাবের প্রতিনিধিগন।

এ বিষয়ে মানবসেবা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব বলেন, রক্তের গ্রুপ জানা প্রত্যেকেরই দরকার। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তদানে মানবসেবা ব্লাড ব্যাংক ২০১৫ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রক্তদানের প্রতি সাধারণ মানুষের ভীতি কাটানো, রক্তদানের বিষয়ে গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি এবং নানানমুখী সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজসেবায় অবদান রেখে আসছে মানবসেবা ব্লাড ব্যাংক।

ক্যাম্পেইন উদ্বোধন করেন জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার শিক্ষা পরিচালক মাওলানা শহিদুল্লাহ কাউসার। এসময় মাওলানা নুরুল আমিন মাদানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ