শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

গাজীপুরে মসজিদের জমি দখলের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব ডগরী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের রেকর্ডীয় প্রায় চার একর জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে গত মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে আসকর আলী উক্ত জমি উদ্ধারের জন্য গাজীপুরের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, একই গ্রামের আব্দুল হক খান মসজিদ কমিটির সভাপতি থাকাকালে ওই গ্রামের কয়েকজন ব্যক্তি ও বহিরাগতদের সহায়তায় মসজিদের নামে রেকর্ডীয় প্রায় চার একর জমি দখল করে নেন। এমনকি জমির কিছু অংশ তিনি তার তিন বোনের নামে অবৈধভাবে হস্তান্তর করেন। অভিযুক্ত আব্দুল হক খান ওই জমির মাটি কেটে গর্ত তৈরি করে জমির ক্ষতিসাধনের পাশাপাশি মাছ চাষ ও সবজির বাগান করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।

তাছাড়া মসজিদ সংলগ্ন মাদরাসাটি বন্ধ করে দেয়ায় শিশুরা কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আব্দুল হক খানের এসব অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আবেদনকারী আসকর আলীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছেন তিনি। দখলকৃত ওই জমি উদ্ধারপূর্বক মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয় ।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল হক খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মসজিদের কোনো জমি দখল করিনি। আমার নানির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এ সম্পত্তি পেয়েছি।

-ওএএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ