শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নাটোরে বিএনপি নেতার ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু জেলা আদালত থেকে বাড়ি ফেরার পথে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামের সামনে এই ঘটনা ঘটে। শহিদুল ইসলাম বাচ্চু বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আলাইপুর নিজ বাড়িতে অবস্থান করছেন।

জানা যায়, বেলা ১১টার দিকে বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ২০০৭ সালে দায়ের করা ১০ হাজার টাকার একটি চাঁদাবাজী মামলার হাজিরা দিতে মঙ্গলবার জেলা আদালতে আসেন। এসময় শহিদুল ইসলাম বাচ্চু দুটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে ২০-২৫ জন সন্ত্রাসী তার পথ রোধ করে বেধড়ক মারপিট করে। এ সময় তাকে মারতে মারতে পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়।

পরে পুলিশে খবর দিলে প্রায় একঘণ্টা পর তাকে হামলাকারীরা ছেড়ে দেয়। পরে স্থানীয়রা তাদের বাধা দিলে সন্ত্রাসীরা চলে যায়। এসময় শহিদুল ইসলাম বাচ্চু অন্যদের সহযোগীতায় নিজ বাড়িতে ফিরেন।

শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি করছি।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ