সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করলেন ভোলার আলেমরা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম নিয়ে ব্যঙ্গ ও কটুক্তিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন পাসসহ ৬ দফা দাবি আদায়ে ভোলায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আলেম-ওলামা ও ইসলামি সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’।

সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

লিখিত বক্তব্যে বোরহানউদ্দিনে চারজন নিহতদের ঘটনায় পুলিশকে দায়ী করে ভোলার পুলিশ সুপার (এসপি) ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার দাবি করেন সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান।

একইসঙ্গে কটুক্তকারী বিপ্লবের ফাঁসি, নিহতের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, গ্রেফতারদের মুক্তিসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সম্মেলনে মঙ্গলবার (২২ অক্টোবর) সব উপজেলায় বিক্ষোভ, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মানববন্ধন ও শুক্রবার (২৫ অক্টোবর) নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হবে বলে কর্মসূচি ঘোষণা করা হয়।

এসময় ওই পরিষদের আহ্বায়ক বশির উদ্দিন, সদস্য সচিব তাজউদ্দিনসহ পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে, আজ সোমবার ভোলা জেলা স্কুল মাঠে বেলা ১১টায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ সমাবেশের ডাক দেুংয়া হয়েছিল বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের প্রতিবাদে। এদিকে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ওই সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে মাওলানা আতাউর রহমান। এ বিষয়ে তারা প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছিলেন।

https://www.facebook.com/mijan.bhola/videos/2492316744320514/

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ