শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভোলায় ‘মুসলিম ঐক্য পরিষদ’র সমাবেশ হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় পুলিশ-তাওহীদি জনতার সংঘর্ষে চার জন নিহত হওয়ার ঘটনায় মুসলিম ঐক্য পরিষদ আয়োজিত সোমবার সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ হচ্ছে না।

সংগঠনের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, শেষ পর্যন্ত পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সমাবেশ করছেন না।

এর আগে রোববার বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতারা সোমবারে প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ৬ দফা দাবি তুলে ধরেছিলেন।

দাবিগুলো হচ্ছে- বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেফতারকৃতদের বিনা শর্তে মুক্তি প্রদান।

জানা গেছে, ফেসবুকে আল্লাহ ও মহানবী স. কে ‘কটূক্তি’র জেরে রোববার তৌহিদি জনতার ব্যানারে ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দেয় পুলিশ। পরে পুলিশ ও বিক্ষোভে আগত তৌহিদি জনতার সংঘর্ষ হয়। এতে চার ব্যক্তি বুলেটবিদ্ধ হয়ে নিহত ও শতাধিক আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ