শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভোলার ঘটনার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার বোরহানুদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের বিচারের দাবিতে দেশজুড়ে ধর্মীয় সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আগামীকাল (২২ অক্টোবর) বাদ জোহর কুমিল্লা টাউন হল ময়দানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে কুমিল্লার আলেম ওলামাসহ সর্বস্তরের তাওহিদি জনতা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত,ফেসবুকে মহানবী সা.-কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে  রবিবার (২০ অক্টোবর)  তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। পরে পুলিশ গুলি ছুড়লে চার ব্যক্তি নিহত ও ১০ পুলিশসহ দেড়শতাধিক আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ