[সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্য আকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো ৬ষ্ঠ পর্ব]
আমরা যখন কামরাঙ্গীচর মাদরাসায় গিয়েছি, প্রথম বছর আবু তাহের মেসবাহ সাহেব-আদীব হুজুরকে দূর থেকে দেখতাম। একজন আনমনা মানুষ, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীন উস্তাদ ছিলেন, কিন্তু সবাই তাঁকে সমীহের চোখে দেখে। মাঝে মাঝে মসজিদের বারান্দায় একটা তেপায়া নিয়ে বসে লিখতেন। আমরা মাঠে খেলার সময় এই দৃশ্যটা দেখতাম। এক বছর পরই আমরা তাঁর ছাত্রত্ব গ্রহণের সুযোগ পাই।
তিনি আমাদেরকে নিজের লেখা ‘এসো আরবি শিখি’ পড়াতেন। ছাত্রদের মধ্যে যারা একটু আগ বাড়িয়ে সব বলত, শুনত, ইচ্ছে করে, চেস্টা করে নিজেকে সেই সারিতে নিয়ে যাই। বছরের শেষে তিনি আবার ক্লাসের ছাত্রদের মধ্যে একটা বাছাই করেন সাত-আটজনের। ওই গ্রুপটাতেও থাকার সুযোগ আমার হয়েছে।
আমি ছাত্রদের মধ্যে ছোট ছিলাম। মিজানের বছরও আমি উস্তাদদের বাসায় যেতাম। উস্তাদরা আমাকে কোনো কাজে বাসায় পাঠাতেন। এরপর থেকেই মাওলানা আবু তাহের মেসবাহ সাহেবের লেখালেখি, তাঁর বক্তব্য, তাঁর বাচনভঙ্গি, খুব মুগ্ধ হয়ে দেখতাম। মনে হতো এ রকম একজন লেখক যদি হতে পারতাম! তিনি তখন ‘ইকরা’ নামে একটি আরবি পত্রিকা সম্পাদনা করতেন।
অনেকে ভুলে লেখে ‘আল কলম’। আসলে তিনি ওই সময় ‘আল কলম’ করেননি, সেটা আরও পরে করেছেন। ওই যুগে মাদরাসায়ে নূরিয়া থেকে ‘ইকরা’ নামে একটি আরবি পত্রিকা বের হতো। তিনি এটার সম্পাদনা করতেন। ওইটাতে আমার একটা-দুটা লেখা তিনি প্রকাশ করেছেন। তবে সেই লেখায় আমার কিছুই থাকেনি। তিনি লেখাটি এতো সম্পাদনা করেছেন, সম্পাদিত হওয়ার পরে আমি দেখেছি আমার নামটা আছে লেখাতে আর থিমটা আছে, বাকি সবটাই তাঁর।
আরবিতে পরে আমার আর বেশি সময় দেয়ার সক্ষমতা হয়নি। তবে তিনি আমার ও আমাদের বাংলা কিছু লেখাও সম্পাদনা করে দিয়েছেন। তিনি অনেক গভীর সম্পাদনা করেন। দুই-চারটা বাক্য কাটেন না, লেখার লাইনে লাইনে কাটতে থাকà