শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার প্রথম দায় অভিভাবক ও পরিবারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনদিন সমাজে অপরাধ বাড়ছে। বাড়ছে অপরাধীদের সংখ্যা। কিশোর থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা সকলেই জড়িয়ে পড়ছেন পাপাচারে। যার ফলে সমাজে বইছে না শান্তির সুবাতাস। মানবতার মহৎগুণ হারিয়ে হিংস্র হয়ে উঠছে মানুষ। রক্তপাত ধর্ষণ-খুন ও দুর্নীতির খবরে ভরে যায় জাতীয় পত্রিকাগুলোর পাতা। মারামারি কাটাকাটির খবর এখন পাঠকের কাছে অপরিচিত কিছু নয়। ‌ বরং তারা পত্রিকা হাতে নেওয়ার সময় এক প্রকার নিশ্চিত থাকেন এই ধরনের কোন একটি খবর তার সামনে আসবে।

কেন বাড়ছে সমাজে অপরাধ? এর জন্য দায়ী কারা? সর্বোপরি এর থেকে উত্তরণের উপায় সম্পর্কে আমরা জানতে চেয়েছি আল্লামা শাহ আহমদ শফীর খলিফা ও দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর সঙ্গে। সাক্ষাৎকারে তার সঙ্গে ছিলেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিবেদক মাওলানা সুফিয়ান ফারাবী।


আওয়ার ইসলাম: সমাজে অপরাধের পরিমাণ বাড়ছে কেন?

মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী: হামদ ও সালাতের পর- দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে দিন দিন অপরাধের পরিমাণ বাড়ছে। বাড়ছে অপরাধীর সংখ্যা। নতুন নতুন অপরাধ জন্ম নিচ্ছে সমাজে। যার কারণে সমাজে সুখ, শান্তি, রহমত ও বরকত নেই। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র কোথাও শান্তির সু-বাতাস বইছে না।

এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, মানুষের মাঝে সৃষ্টিকর্তার ভয় না থাকা। এটা হচ্ছে মৌলিক এবং প্রধান কারণ। মানুষের মন থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, তখন সে যা ইচ্ছে করতে পারে। সে যেকোন পাপাচারে লিপ্ত হতে পারে। যিনা-ব্যভিচার, ধর্ষণ, হত্যা, খুন, ঘুষ, দুর্নীতিসহ যেকোন অপরাধে মানুষ জড়িয়ে যেতে পারে একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে।

দ্বিতীয় আরেকটি কারণ হলো- অসুস্থ সাংস্কৃতির প্রতিযোগিতা। আমাদের দেশের সাংস্কৃতির অঙ্গনের মানুষগুলোর এদেশে অপরাধের ভিত্তি স্থাপন করে। নাটক, সিনেমা অশ্লীল ভিডিও ও এ জাতীয় বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়। সৃষ্টিকর্ততার কথা ভুলিয়ে দেয়।

এজন্য আমি বলব, সমাজে অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ার অন্যতà