শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাজবাড়ীতে ইলিশ ধরায় ৩৬ জেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালানোর সময় আটক জেলেদের কাছ থেকে ২০ মণ মা ইলিশ ও ২ লাখ ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার দুপর পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় সদর উপজেলার গোদার বাজার, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও দৌলতদিয়াতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক জেলেদের মধ্যে ১১ জনকে ১৪ দিন, ২৩ জনকে ১৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। আর একজনকে ৫ হাজার ও অপর একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্টেট মুহা. রফিকুল ইসলাম, মুহা. মহিউদ্দিন, মোছা. দিলশাদ জাহান, রুমারা আফরোজ, রেজওয়ানা নাহিদ ও মুহা. আরিফুজ্জামান।

অভিযানের জব্দ করা ২০ মণ মা ইলিশ জেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ