শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

'স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এটি এম হেমায়েত উদ্দীন ছিলেন আপসহীন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: মারকাযুস সাহাবা বাংলাদেশ ফেনী জেলা অধ্যাপক মাওলানা এ,টি,এম হেমায়েত উদ্দীন রহ. এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গতকাল বুধবার বাদ মাগরিব শহরের মিসবাহুল কুরআন ওয়াসসুন্নাহ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজতের প্রশ্নে সদা জাগ্রত ও অতন্দ্র প্রহরীর ভুমিকায় ছিলেন অধ্যাপক মাাওলানা হেমায়েত উদ্দীন রহ.। রাজনীতিতে যার আদর্শ এদেশের সকলের জন্য অনুস্বরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, মাাওলানা হেমায়েত উদ্দীন রহ. এর অবদান শুধুমাত্র রাজনীতির ময়দান কিংবা ওয়াজের ময়দানে সীমাবদ্ধ ছিল না, সমাজ ও রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মসজিদের মিম্বার ও মাদরাসার দরসে কিংবা কলেজের শিক্ষকতাসহ সকল স্তরে সবসময় অগ্রণী ভুমিকা পালন করে গিয়েছেন, তিনি ছিলেন এদেশের তাওহীদি জনতার জন্য সাহাবা আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্তপুরুষ।

মারকাযুস সাহাবা বাংলাদেশের জেলা সভাপতি মুফতি আব্দুর রহমান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মারকাজুস সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নূরপুর মাদরাসার মুহাদ্দিস, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, বক্তব্য রাখেন মিসবাহুল কোরআন ওয়াসসুন্নাহর পরিচালক মাাওলানা হাফেজ ইউনুছ বিন ইদরিস সহ জেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও মাাওলানা হেমায়েত উদ্দীন রহ. এর মাগফিরাত কামনায় অশ্রুসিক্ত দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ