শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কুষ্টিয়ায় স্বামী হত্যা: স্ত্রীসহ চারজনের ফাঁসি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হানিফ আলী খামারুজ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রীসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভেড়ামারা উপজেলার আড়কান্দি এলাকার লরু প্রামানিকের ছেলে শ্যামল প্রামানিক, বাদশা আলীর ছেলে আসমত আলী মন্ডল, মিরাজ উদ্দিনের ছেলে মুকুল হোসেন এবং নিহত হানিফ আলীর স্ত্রী দোলেনা বেগম।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল রাত একটার দিকে আসামি মুকুল আসামি আসমত এবং শ্যামলের সহায়তায় মাধবপুর মৌজার আবুল মাস্টারের পতিত জমিতে হানিফকে নিয়ে যায়। পরে মুকুল প্রথমে হানিফের গলায় গামছা পেঁচিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর আসমত তার দুই পা চেপে ধরেন। শ্যামল চেপে ধরেন বুক।

এরপর মুকুল একটি ছোরা দিয়ে হানিফের গলায় পোঁচ দিয়ে হত্যা করে। পরে লাশ সেখানে ফেলে তারা পালিয়ে যায়।

পরদিন সকালে হানিফ বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী দোলেনা, তার চাচাতো ভাই মুকুলসহ অন্যরা খোঁজ করে এবং বাদী আমিরুল ইসলামকে মোবাইল ফোনে খবর দেয়। তখন বাদী দিনাজপুর নুরিয়া দরবার শরীফে কর্মরত ছিল। তিনি বাড়িতে ফিরে এসে মামলা দায়ের করেন।

কুষ্টিয়া কোর্টের পিপি আইনজীবী অনুপ কুমার নন্দি জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ