রকিব মুহাম্মাদ ।।
পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ রয়েছে , ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরও তার শরীর অক্ষত রাখা হবে এবং তা পরবর্তি সীমালংঘনকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে রয়ে যাবে।
আল্লাহ বলেন, ‘আজ আমি তোমার (ফেরাউন) দেহ রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্পর্কে উদাসীন।’ (সুরা : ইউনুুস, আয়াত : ৯২)
এই আয়াতের আগের আয়াতে বলা হয়েছিল, আল্লাহর আজাব দেখে ফেরাউন তাওবা করার চেষ্টা করেছিল। কিন্তু তার তাওবা গৃহীত হয়নি। আল্লাহ তাআলা তাকে নদীতে ডুবিয়ে মেরেছেন।
আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন যে পরবর্তীদের জন্য ফেরাউনের লাশ সংরক্ষিত রাখা হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর এই ঘোষণা সত্য প্রমাণিত হয়েছে।
বর্তমানে ফেরাউনের মমি মিশরের কায়রোতে দ্যা রয়েল মমি হলে একটি সাধারণ কাচের আবরণে রাখা আছে। এর দৈর্ঘ ২০২ সেন্টিমিটার। আবিষ্কৃত হওয়ার আগে মমিটি তিন হাজার বছরেরও বেশি সময় ধরে থিবিসের কবরস্থানে ছিল।
লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আবিস্কার করা হয়েছিল। বিজ্ঞান আজ পর্যন্ত ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা দিতে পারেনি। হয়ত কোনদিন পারবেও না! আল্লাহ তায়ালার ভাষ্য অনুযায়ী এটা তার কুদরতের নিদর্শন।
১৯৮১ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া মিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করেন।
ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে, তখন দেশটির সরকার প্রধান ও মন্ত্রী পরিষদসহ অনেক উচ্চ-পদস্থ ফরাসী কর্মকর্তা লাশটিকে সম্বর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। মনে হচ্ছিল, যেন ফেরাউন এখনও জীবিত রয়েছেন এবং তিনিই ফ্রান্সের প্রকৃত শাসক।
অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা শল্যবিদ বা সার্জন ও লাশ বা শরীর পরীক্ষার বিশেষজ্ঞ এবং গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের সেখানে জড়ো করা হয়।
ফেরাউনের মমি কৃত লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদঘাটনই ছà