শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধান আমিনুরসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধান আমিনুরসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সুন্দরবনের কয়রার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় সৌরভ ও নাহিদ নামে র‌্যাবের দু’সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ সকাল ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে র‌্যাবের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় আমিনুর বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে আমিনুর বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারজনের গুলিবিদ্ধ মরদেহ এবং তিনটি আগ্নেয়াস্ত্র, ব্যবহৃত বন্দুকের কার্তুজ ও কিছু তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় দু’জেলে গুলিবিদ্ধদের মধ্যে দুইজনকে শনাক্ত করেছে। এরা হলেন-আমিনুর বাহিনীর প্রধান আমিনুর এবং তার সেকেন্ড ইন কমান্ড রফিক। মরদেহগুলো কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ