শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মুফতি রেজওয়ান রফিকীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

তরুণ আলেম ও ওয়ায়েজ মুফতি রিজওয়ান রফিকীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টার টার গাজীপুর বোর্ডবাজার এলাকায় নিজের মাদরাসার সামনে থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

মুফতি রিজওয়ান রফিকীর বড় ভাই মুফতি আব্দুল্লাহ সালেহী আওয়ার ইসলামকে জানান, ‘মারকাজুন নূর গাজীপুর নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে কিতাব অধ্যায়নরত অবস্থায় ছিলেন মুফতি রিজওয়ান রফিকী। হঠাৎ মাদরাসার সামনে একটি গাড়ি আসে। গাড়িতে আরোহীদের মধ্যে দুজন ডিবি পোশাকধারী ও তিনজন ছিলেন ফরমাল ড্রেসে। ডিবি পোশাক পরিহিত দুজনের সাথে আর্মস ছিল। তারা মাদরাসার ভেতরে প্রবেশ করেননি। বাকি তিনজনের সাথে কোন প্রকার অস্ত্র দেখা যায়নি।’

‘ফরমাল ড্রেসে থাকা তিনজন মুফতি রিজওয়ান রফিকী অফিসে প্রবেশ করেন। সেই মুহূর্তে মুফতি রিজওয়ান রফিকী কিতাব অধ্যায়নরত ছিলেন সেই। তিন জনের একজন মুফতি রিজওয়ান রফিকীকে বলেন, আপনি আমাদের সঙ্গে চলুন। আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। উত্তরে মুফতি রিজওয়ান রফিকী বলেন, ‘আমার তো সেরকম জামাকাপড় এই মুহূর্তে কাছে নেই, আমি বরং ফোন করে জামা আনার ব্যবস্থা করি। কিন্তু লোকটি ফোন করতে বাধা দেন।’ বললেন মুফতি আব্দুল্লাহ সালেহী ।

‘ডিবি পরিচয়ধারীরা মুফতি রফিকীকে বলেছেন, কোন সমস্যা হবেনা, আপনি সাধারন পোশাকেই আমাদের সঙ্গে চলুন। জিজ্ঞাসাবাদ শেষে আপনাকে ছেড়ে দেয়া হবে। তখন মুফতি রিজওয়ান রফিকীর কাছে যে মেহমান এসেছিলেন তিনিও তার সঙ্গে যেতে চাইলেন। যেহেতু সামান্য জিজ্ঞাসাবাদ মাত্র। কিন্তু আগত লোকটি (ডিবি পরিচয়ধারী) তা মেনে নেননি। মেহমানকে উদ্দেশ্য করে লোকটি বললেন, আপনি এই গাড়িতে নয় পরের গাড়িতে আসুন।’ যোগ করেন তিনি।

মুফতি আব্দুল্লাহ সালেহী আরো জানান, এর কিছুক্ষণ পরেই আমরা থানায় যোগাযোগ করি। থানা থেকে আমাদেরকে বলা হলো- এ ব্যাপারে আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন নেই। তার পরেই আমরা ছুটে যাই ডিবি অফিসে। সেখানেও কোনরকম তথ্য পাইনি।

ডিবি অফিসের কর্মকর্তারা জানান, এই মুহূর্তে আমাদের দুটি টিম ফিল্ডে রয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না।

এ বিষয়ে নগরীর বোর্ড বাজার থানায় যোগাযোà¦