শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেল সোনারগাঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাচীন বাংলার রাজধানী ও মসলিনের শহর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাকে বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা দিলো বিশ্ব কারুশিল্প পরিষদ (ডব্লিউসিস)। জামদানি শিল্পের পীঠস্থান হিসেবে সোনারগাঁয়ের সুনাম ও কৃতিত্ব বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবার সঙ্গে উন্মোচিত হলো ক্রিয়েটিভ ট্যুরিজমের দ্বার।

শুক্রবার (১১ অক্টোবর) সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ সংক্রান্ত একটি চিঠি গ্রহণ করেন।

জানা যায়, বিশ্ব কারুশিল্প পরিষদের (ডব্লিউসিসি) কাছে সোনারগাঁকে কারুশিল্প শহরের মর্যাদা দিতে বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশন ও জামদানি উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন করা হয়। গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ডব্লিউসিসির বিচারক দল সোনারগাঁ ঘুরে যান। এরপর জামদানি ও তাঁতশিল্পের জন্য সোনারগাঁকে বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা দেয়ার চিঠি পাওয়া যায়। এর মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো স্থান বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা লাভ করল।

এ স্বীকৃতি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের ক্ষেত্র তৈরি করবে বলে জানা গেছে। এছাড়াও এর দ্বারা ভারতের মহাবলিপুরম (পাথর খোদাই) ও জয়পুর (গহনা), চীনের ফুশিন (অ্যাগেট), থাইল্যান্ডের সাখন নাখন (ইন্ডিগোডাই), ডেনমার্কের বর্নহোম (সিরামিক), ইরানের কারপোরগান (মৃৎশিল্প) ও ইসফাহানসহ বিশ্বের অন্যান্য কারুশিল্প শহরের সঙ্গে সহযোগিতা, অংশীদারিত্ব ও বিনিময়ের অভিনব সুযোগ তৈরি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ