শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জে সারবোঝাই একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় ওই বগি লাইনচ্যুত হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় ওই বগি লাইনচ্যুত হয়। এ কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়ায় খবর দেয়া হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ করলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান ওসি।

-এএ