শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সোশ্যাল মিডিয়া জুড়ে শোক ও স্মরণে এটিএম হেমায়েত উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোল্লা মোহাম্মদ ।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন আজ শুক্রবার বেলা সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের অসুস্থতায় ভুগছিলেন। স্বাধীন বাংলাদেশে ইসলামভিত্তিক রাজনীতির ময়দানে প্রথম সারীর নেতা হিসেবে পরিচিত ছিলেন এটিএম হেমায়েত উদ্দিন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে এটিএম হেমায়েত উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। অবিভক্ত ঢাকা মহানগরের দীর্ঘদিনের সভাপতি ছিলেন বর্ষিয়ান এ রাজনীতিবিদ। সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক হেমায়েত উদ্দিন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের শীর্ষ সারির আলেম-ওলামা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ পৃথক পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও ভাসছে শোকের নদীতে। সেখানে থেকে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য কয়েকটি ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো।

ওয়ায়েজ ও লেখক মাওলানা হাবিবুর রহমান মেসবাহ লিখেছেন, “প্রিয় হেমায়েত ভাই! আপনাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এতটা অনুভব করতাম না। আপনার চলে যাওয়ার সংবাদে বুঝতে পারলাম, ধারণার থেকেও কোটিগুণে ভালোবাসা জমা আপনার জন্য। আমার এই ক্ষুদ্র জীবনে কোনো মৃত্যুর খবর এতটা কাঁদায়নি আমায়...”

ইসলামী যুব আন্দোলনের নেতা এইচ.এম.কাওছার বাঙ্গালী লিখেছেন,  “খবরটি শুনে বাকরুদ্ধ! যদিও তিনি অসুস্থ ছিলেন, তবুও মনে হতো জাতিকে তাঁর দেয়ার অনেক কিছু বাকি। তিনি এতো আগে যাবেন না। কিন্তু অবশেষে..”

মালয়েশিয়ার মাশা ইউনিভার্সিটির ছাত্র বশির ইবনে জাফর লিখেছেন,  “এটিএম হেমায়েত উদ্দীন স্যার, জানি না আপনার মতো নেতা রাজনৈতিক অঙ্গণে আর পাবো কিনা। দেশ ছেড়ে আসার দু'সপ্তাহ আগেই আপনার সাথে আমার সাক্ষাৎ à¦