শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মুক্তি পাচ্ছেন ৩ কাশ্মীরি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৫ আগস্ট ভারতের জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়। এরপর জম্মু-কাশ্মীরের প্রায় সব রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করা হয় ।

প্রায় আড়াই মাস পর কাশ্মীরের ৩ নেতা শর্তসাপেক্ষে মুক্তি পেতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তারা মুক্তি পাবেন বলে জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে।

জানা গেছে, যেসব নেতাকে আজ মুক্তি দেওয়া হচ্ছে তারা হলেন-ইয়ার মির, নূর মোহাম্মদ, সোয়াইব লোন। মুক্তি পেয়ে তাঁরা শান্তি ও শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনও কাজ করবেন না বলে একটি মুচলেকা দিতে হবে।

ইয়ার মির হলেন পিডিপি বিধায়ক। রফিবাদ বিধানসভা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। ন্যাশনাল কন্ফারেন্সের কর্মী হলেন নূর মোহাম্মদ। তাঁর দায়িত্বে রয়েছে শ্রীনগরে বাটমালু এলাকা। কংগ্রেসের টিকিটে উত্তর কাশ্মীর থেকে ভোট লড়াই করেছিলেন সোয়াইব লোন। পরে তিনি দল ছেড়ে দেন। সাজ্জাদ লোন ঘনিষ্ঠ বলে পরিচিত রয়েছে লোনের। এর আগে গত ২১ সেপ্টেম্বর পিপিলস কন্ফারেন্সের নেতা ইমরান আনসারি ও সৈয়দ আখুনকে স্বাস্থ্যের কারণে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য নেতা ও সাধারণ মানুষ মিলিয়ে এখনও পর্যন্ত ১০০০ জনেকে আটক করেছে প্রশাসন। এদের মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতা, বিচ্ছিন্নতাবাদী নেতা, সমাজকর্মী, আইনজীবী। রয়েছেন ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি প্রমুখ।

এদিকে, বৃহস্পতিবার থেকেই রাজ্যে পর্যটকদের উপত্যকায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। স্কুল-কলেজও খুলছে।- সূত্র : জি-নিউজ

আরএম/