শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

পদ্মায় তীব্র স্রোত, শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ নৌরুটে ১৬টি ফেরির মধ্যে মাত্র তিনটি ফেরি চলাচল করছে।

এতে লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এ কারণে নির্দিষ্ট সময়ের থেকেও অতিরিক্ত সময় লাগছে যাত্রীদের পদ্মা পাড়ি দিতে।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে এ দৃশ্যই চোখে পড়ে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে ১৬টি ফেরির মধ্যে ৩টি ছোট ফেরি চলাচল করছে।

স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরিগুলো কুলিয়ে উঠতে না পারায় ফেরি থেকে যানবাহন পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে ছোট ফেরি দিয়ে কম লোডের যানবাহন পার করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ