শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ‘ধর্ষণে’ মহিলা লীগ নেত্রী অন্তঃসত্ত্বা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুব মহিলা লীগের এক নেত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।

অভিযুক্ত ব্যক্তির নাম শরিফুর রহমান পারভেজ (৪৫)। তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (বর্তমান সিটি করপোরেশন) সাবেক ছাত্রলীগ সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজিমিজি আবদুল আলী পুল এলাকার বাসিন্দা। তাকে মামলার এক নম্বর আসামি করা হয়েছে।

এ ছাড়া পারভেজকে বাড়িতে জায়গা দিয়ে সহযোগিতা করায় দ্বিতীয় আসামি করা হয়েছে জাহাঙ্গীর আলম জানা (৪৬) নামে আরেক ব্যক্তিকে। তাকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শরিফুর রহমান পারভেজ। এতে ওই নারী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু বিয়ে করার কথা বললে অস্বীকৃতি জানায় পারভেজ। পরে বাধ্য হয়ে মঙ্গলবার দুপুরে ওই নারী পারভেজের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নারীর অভিযোগের পর পুলিশ রাতেই পারভেজকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। তবে তাকে বাড়িতে পায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, এ ঘটনায় অভিযুক্ত পারভেজের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ