শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বগুড়ায় জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার আদমদীঘির উপজেলায় এক জুয়ার আসরে অভিযান চালিয়ে শাহরিয়ার হোসেন সাজু নামে এক যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী মন্ডল পাড়ায় সুখানগাড়ী পুকুর পাড়ে একটি ঘরে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন সাজু ও তার দুই সহযোগী জহুরুল ইসলাম (৩২) এবং নয়ন (২৮) উপস্থিত ছিলেন। জুয়া খেলা অবস্থায় প্রথমে তাদের আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখায়।

জানা যায়, গ্রেপ্তার ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহরিয়ার আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আফছার আলী। জহুরুল ও নয়ন সান্তাহার পৌর এলাকার সান্দিড়া গ্রামের জহির উদ্দিন এবং মৃত মজিবর রহমানের ছেলে।

এসআই আব্দুল ওয়াদুদ আরও জানান, সুখানগাড়ী পুকুর পাড়ের ওই ঘরটিতে গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে তাসের মাধ্যমে জুয়ার আসর চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে দেড় হাজার টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ