শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

জমি নিয়ে বিরোধে কক্সবাজারে মাদরাসা মুহতামিমকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে হাফেজ মওলানা রুহুল আমিন নামে এক মাদরাসা মুহতামিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ওই এলাকার মৃত আমিন উল্লাহ’র ছেলে এবং কৈয়ারবিল মখজনুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক। তাকে বাঁচাতে নিহত রুহুল আমিনের বড় ভাই আমিনুর রশিদ এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়দের সহায়তায় মোহাম্মদ বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, হাফেজ রুহুল আমিন গংয়ের ভোগ দখলীয় এক খণ্ড জমির মালিকানা দাবি করে আসছিলেন একই এলাকার মৃত মো. শফির ছেলে বেলাল উদ্দিন। পরে ওই জমি রুহুল আমিনের ভাই মামুন মাস্টার বিক্রিও করেন। ওই জমি দখল উচ্ছেদ করে মামুন মাস্টারকে দখল বুঝিয়ে দিতে অভিযুক্ত বেলাল উদ্দিন ও তার ছেলে হুমায়ুনের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, কৈয়ারবিল এলাকায় জমির বিরোধের জের ধরে মাদরাসা মুহতামিমকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ