শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দিনদিন কমছে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা; উত্তরণের উপায় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

নামাজ। আল্লাহ প্রদত্ত বিশেষ ইবাদত। প্রাপ্তবয়স্ক এবং সুস্থ প্রতিটি মুসলিমের ওপর দৈনিক পাঁচবার নামাজকে ফরজ করা হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি নামাজের আলাদা আলাদা সময় নির্দিষ্ট এবং তার প্রতিফলও কিছুটা ভিন্ন ভিন্ন। মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করলে সেই সওয়াব আরও বেড়ে যায়।

এ দেশে জুমার দিনে মসজিদে মসজিদে সংখ্যায় মুসল্লীরা ভরপুর থাকলেও বাকি পাঁচ ওয়াক্ত নামাজের সেরকম দেখা যায় না। জুমার নামাজের তুলনায় মুসল্লিদের সংখ্যা সবচেয়ে বেশি অপ্রতুল হয় ফজরের নামাজে। দিন দিন ফজরের নামাজের মুসল্লির সংখ্যা কমছে। অথচ হাদীস শরীফে ফজরের নামাজ নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

ফজরের নামাজে মুসলমান সংখ্যা কম হওয়ায় কারণ এবং এ সংকট থেক উত্তরণের উপায় নিয়ে দু’জন খতিবের সঙ্গে কথা বলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। প্রধানত দুই কারণে ফজরের নামাজে দিনদিন মুসল্লির সংখ্যা কমছে বলে মনে করেন সাভার বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব  মাওলানা ইসমাঈল সিরাজী। কারণ দু’টি হলো- ১. দায়িত্বহীনতা, ২. সোশ্যাল মিডিয়া আসক্তি।

তিনি বলেন, ‘আমাদের সমাজে জুমা কেন্দ্রিক মুসল্লির সংখ্যা বাড়ছে। কিন্তু ফজরের নামাজে মুসল্লির সংখ্যা দিনদিন কমছে। অথচ পাঁচ ওয়াক্ত নামাজেই সমান মুসল্লী হওয়ার কথা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এর দু’টি কারণ বের করেছি। প্রথমত দায়িত্বহীনতা। নিজের মধ্যে অলসতাকে জায়গা দেয়া। পরিবারে নামাজের চর্চা না থাকা মৌলিকভাবে অলসতার একটি ব্যাধি।’

‘নামাজের ব্যাপারে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে ফজরের নামাজে আরো গুরুত্বারোপ করতে হবে। কারণ, তখন আমরা ঘুমিয়ে থাকি, অলসতা ঘাড়ে চেপে বসে। সুতরাং, আমাদের ফজরের নামাজের জন্য এক্সট্রা গুরুত্ব দেওয়া উচিত।’

‘দ্বিতীয়ত যে কারণটি আমার উপলব্ধি হয়েছে, সোশ্যাল মিডিয়ার আসক্তি। তরুণ থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই আজ সোশ্যাল মিডিয়া জগতে সময় দেন। রাত জেগে ফেইসবুকিং করতে থাকেন। এজন্য সময় মত ঘুমাতে পারেন না অনেকেই। সময় মত না ঘুমালে ফজরের নামাজে ঘুম থেকে উঠà¦