মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির মূল ভিত্তি আল্লাহর সন্তুষ্টি’ দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা

ওমানে ‘সুলতান কাবুস’ এর উদ্যোগে ১৪টি নতুন মসজিদ নির্মিত হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমানের ‘সুলতান কাবুস’ সেন্টার ফর এক্সিলেন্স ইন কালচার অ্যান্ড সায়েন্স সেন্টারের মহাসচিব সেদেশে ১৪টি নতুন মসজিদ নির্মাণ করার খবর জানিয়েছেন।

ওমানের ‘সুলতান কাবুস’ সেন্টার ফর এক্সিলেন্স ইন কালচার অ্যান্ড সায়েন্স সেন্টারের মহাসচিব হাবীব বিন মুহাম্মাদ আল-রিয়ামী ঘোষণা করেছেন: ওমানের ধর্মীয় আচার অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে ওমানের বাদশাহের বিশেষ গুরুত্ব থাকার কারণে দেশের বিভিন্ন প্রদেশে ১৪টি নতুন বড় “সুলতান কাবুস” মসজিদ নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন: “সুলতান কাবুস” সেন্টার ফর এক্সিলেন্স ইন কালচার অ্যান্ড সায়েন্স সেন্টারটি ওমানের বাদশাহের সকল ধর্মীয় ও সাংস্কৃতিক সেন্টার, ওমানের বৃহৎ শহরের ৩৬টি মসজিদ এবং তানজানিয়ার জাঞ্জিবার জামে মসজিদ নিয়ন্ত্রণ করছে।

ওমান দেশটি আরব উপদ্বীপের পশ্চিমে অবস্থিত এবং এই দেশটি মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ