শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বোনরা পৈতৃক সম্পত্তির হক ছেড়ে দিলে ভাইদের জন্য তা হালাল হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ আহমাদুল্লাহ ।।

অনেক সময় দেখা যায়, বোন ভাই থেকে বড় লোক। এ ক্ষেত্রে বোন যদি মনে করে, বাবার সম্পত্তিতে আমার যে অধিকার আছে তা নিব না, এটা ভাইকে দিব। বোন যদি বাবার সম্পত্তির হক খুশি মনে ভাইকে দেয় তাহলে সেটা জায়েজ।

এক্ষেত্রে জটিলতা হলো, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের মেয়েরা বা বোনেরা বাবার বাড়ির সম্পত্তি আনে না তার প্রথম কারষ হলো; তারা মনে করে বাবার বাড়ির সম্পত্তি আনলে তারা গরিব হয়ে যাবে।

দ্বিতীয় ধারণা হলো, তারা মনে করে বাবার বাড়ির সম্পত্তি আনলে ভাইদের কাছে দাঁড়ানো অধিকার তাদের থাকবে না। বাবার বাড়ির সম্পত্তি নিলে যেন সে পর হয়ে যায়।

আমাদের দেশে এখনো অনেক এলাকায় আছে, বোন বা ফুফুরা যদি তাদের হক নিয়ে যায়। তাহলে তাদের বাবার বাড়ি আসা, বেড়ানোর অধিকার থাকে না।

ভাইয়ের সাথে বোনের যে রক্তের সম্পর্ক তা হক নিলেও থাকবে না নিলেও থাকবে। বাবার সম্পত্তি যদি বোন নিয়ে যায় তার পরেও ভাইয়ের কর্তব্য হলো; বোনের দেখাশুনা করা, খোঁজ-খবর নেয়া।

বোন যদি তার হক না নেয় তারপরেও ভাইয়ের কর্তব্য হলো, তার বোন কি কুসংস্কারের কারণে বা তার খোঁজ-খবর নেয়া হবে না, এ কারণে সম্পত্তি নিচ্ছে না, এটা জানা।

যদি এটাই হয় তাহলে বোন কে বুঝাতে হবে, ভাই হিসেবে তোমার প্রতি দায়িত্ব আমার যে এটা ক্ষুন্ন হবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। তুমি হক নিলেও করতে হবে না নিলেও করতে। তাই সে কারণে হক রেখে যেও না।

বোনকে তার হক দেয়ার জন্য পীড়াপীড়ি করতে হবে। তার কারণ আমাদের সমাজে বোনরা বা মেয়েরা তার হক নেয়ার প্রচলন নেই বললে বলেই চলে। কেউ নিলেও সমাজে এটাকে অনেক সময় ভাল ভাবে দেখে না।

পীড়াপীড়ির পরেও যদি বোন বাবার বাড়ির সম্পত্তি না নেয় তাহলে এটা ভাইয়ের জন্য ভোগ করা জায়েজ। অন্যথায় নয়।

শ্রুতি লিখন: আব্দুল্লাহ আফফান 

আরএম/