শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা মাদক কারবারি বলে বিজিবির দাবি।

আজ সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণ দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি লম্বা বন্দুক, তিন রাউন্ড বুলেট ও তিনটি কিরিচ জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন- মুহাম্মদ জামাল (২৭) ও মুহাম্মদ ইউনুস (২১)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহা. ফয়সল হাসান খান জানান, টেকনাফের দক্ষিণ দমদমিয়া এলাকায় ইয়াবার চালান মজুতের খবর পেয়ে ভোররাতে বিজিবির দমদমিয়া বিওপির একটি দল ওই এলাকায় গিয়ে অবস্থানে নেয়। কিছুক্ষণ পর কিছু মানুষের নড়াচড়ার শব্দ পেয়ে বিজিবি সদস্যরা তাদের ঘিরে আত্মসমর্পণের আহ্বান জানান।

তারা এতে সম্মত না হয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। এ সময় বিজিবির তিনজন সদস্য আহত হন। তখন বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে সরকারি সম্পদ এবং জীবন রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, তিন রাউন্ড বুলেট ও তিনটি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ।

তিনি আরও জানান, আহত বিজিবি সদস্য ও গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত বিজিবি সদস্যরা চিকিৎসাধীন থাকলেও গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, দুজনের পকেটে পাওয়া ছবিতে নাম পাওয়া গেলেও পরিচয় জানা যায়নি। তাই তারা বাংলাদেশী না রোহিঙ্গা তা বলা যাচ্ছে না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ