শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সৌদি বাদশাহের দেহরক্ষীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমানের দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘামকে হত্যা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়েছে, লোহিত সাগরের তীরের শহর জেদ্দায় তাকে গুলি করে হত্যা করা হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেমের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘাম।’

তবে এর বেশি কিছু বলা হয়নি ওই টুইটে। এমনকি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আল ঘাগাম ছিলেন বাদশাহ সালমানের খুবই বিশ্বস্ত দেহরক্ষী। জেদ্দায় তার বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ‘ব্যক্তিগত বিরোধে’র জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ