শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে ভারী বৃষ্টিপাত, ৪ দিনে নিহত ৭৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারী বৃষ্টিতে ভারতের উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়ে গত চার দিনে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের মুখপাত্র সন্ধ্যা কুড়েলের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই ঘরবাড়ি ধস, বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া বন্যাকবলিত অঞ্চলে সাপের কামড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

খবরে বলা হয়, আবহাওয়া দপ্তর আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে।

এদিকে বিহারের পাট‌নায় প্রবল বর্ষণে জনজীবন ব্যাহত হয়েছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান ও মধ্যপ্রদেশেরও প্রবল বর্ষণ হয়েছে। গত কয়েকদিনে ওই সব রাজ্যেও বৃষ্টির প্রকোপে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বৃষ্টির কারণে অনেক এলাকায় পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। আজ রোববার সকালে পাটনাসহ বিহারের অন্যান্য অঞ্চলে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। রেল চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি অনেক স্কুলও বন্ধ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ