শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মীর ইস্যুতে মামলা : সাংবিধানিক বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। ওই ধারা বাতিলের বিরোধিতা করে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এই মামলাগুলোর শুনানির জন্য পাঁচ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।

জানা গেছে, ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলার শুনানি অক্টোবরের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুরু হতে পারে। এই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন বিচারপতি এনভি রামানা।

ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা রদ করেছে। সংবিধানের এই ধারার বলে এতদিন বিশেষ ক্ষমতা ভোগ করে আসছিল জম্মু-কাশ্মীর। আর সেদিন থেকে বদলে গিয়েছে কাশ্মীরের পরিস্থিতি। সরকারের এই সিদ্ধান্ত এবং সে সংক্রান্ত রাষ্ট্রপতির নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ গত আগস্টে এই সংক্রান্ত সমস্ত মামলা সাংবিধানিক বেঞ্চে 'রেফার' করেছেন।

সে সময় তিনি জানান, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ