শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

লাল-সবুজের পতাকা দেশের অসাম্প্রদায়িকতার প্রতীক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সব ধর্মের মানুষের রক্তে গড়া লাল-সবুজের পতাকা এ দেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। মহালয়ার দিনে এ সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।

তথ্যমন্ত্রী আজ শনিবার ভোর পাঁচটায় রাজধানীর বনানী খেলার মাঠে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন এবং পরে সকাল আটটায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সনাতন সমাজ সংঘ আয়োজিত ‘শুভ মহালয়া’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তস্রোতের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।’ তিনি বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যে আন্তসম্প্রদায় সম্প্রীতির নজির স্থাপন করেছি, তা বিশ্বের দেশগুলোর কাছে এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম পরিচয়, আমরা বাঙালি, তারপর আমরা কেউ হিন্দু বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান।’

মহালয়া উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, হিন্দু ধর্মের মতে মর্ত্যে দুর্গাদেবীর আগমনের ক্ষণে সব অসুর, অশুভ অপশক্তি পরাজিত হোক, আমাদের সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। সবাই মিলে আমরা এগিয়ে যাই ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার পথে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ