শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাতার বিশ্বকাপে সহজলভ্য হবে মদ ও বিনোদনের ভরপুর উপাদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২২ সালে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের বড় আসর। আর সে জন্য রক্ষণশীল এ দেশটিতে প্রকাশ্যে মদ পান ও বিক্রি নিষিদ্ধ থাকলেও সেই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল সমর্থকদের কথা মাথায় রেখে মদ সহজলভ্য করার পাশাপাশি দাম কমানোর কথাও ভাবছে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি।

শুধু তাই নয়, বিশ্বকাপের সময় মদের জোগান যাতে স্বাভাবিক থাকে, সেদিকেও নজর রাখা হচ্ছে। বিশেষত ইউরোপিয়ান দেশগুলো থেকে প্রচুর সমর্থক বিশ্বকাপের সময় কাতারে উপস্থিত হবেন। তাই বিনোদনের ভরপুর উপাদান মজুত রাখার পরিকল্পনা নিয়েছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ ও কাতার সরকার।

এ ব্যাপারে কাতার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী অফিসার নাসের আল-খাতের বলেছেন, ‘‌কাতার রক্ষণশীল দেশ। আমাদের সংস্কৃতির সঙ্গে মদ চলে না।

কিন্তু বিশ্বকাপের সময় কাতারে বিভিন্ন দেশ থেকে প্রচুর সমর্থক আসবেন, যারা নিয়মিত মদ্যপান করেন। তাই আমরা বেশ কিছু জায়গা ঠিক করেছি, যেখানে গিয়ে দর্শকরা মদ্যপান করতে পারবেন। তবে ঐতিহ্যপূর্ণ স্থানগুলোতে মদ্যপান নিষিদ্ধ থাকবে।’

তবে স্টেডিয়ামের ভিতরে ফ্যান জোনে মদ পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিফা এই বিষয়ে বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে কথা বলবে। তারপর সম্পন্ন হবে চুক্তি।

উল্লেখ্য, কাতারে একমাত্র বিলাসবহুল হোটেলেই মদ পাওয়া যায়।

সূত্র: আল আরাবিয়া ডটনেট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ