শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ডাকসুর হঠকারী সিদ্ধান্ত ছাত্র জনতা মেনে নিবে না: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মভিত্তিক রাজনীতি চর্চা নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত।

আজ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির বিভাগীয় সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) এখলাছুর রহমান রিয়াদ এ নিন্দা জানান।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, পরমত সহিষ্ণুতা যেখানে গণতন্ত্রের পূর্ব শর্ত, সেখানে দেশের মধ্যে সবচেয়ে অগ্রসর চিন্তার মানুষের মাঝে চিন্তার এই দৈন্যতা সত্যি হতাশাজনক ! দেশের জাতীয় রাজনীতিতে যদি ধর্মভিত্তিক দল নিষিদ্ধ না হয়, তাহলে এই দেশের মানুষের করের টাকায় পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এমন একটি আইন কীভাবে করে ?

তিনি বলেন, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের পারিবারিক জমির উপর প্রতিষ্ঠিত, যিনি এই বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠাতা, সেই নবাব সলিমুল্লাহ নিজেও এই উপমহাদেশে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই প্রতিষ্ঠানে বসেই ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করার আইনটি করা হচ্ছে !!

এখলাসুর রহমান বলেন,  এ ধরনের হটকারী সিদ্ধান্ত ডাকসুর গৌরবময় ঐতিহ্যকে কলঙ্কিত করেছে।
ধর্মভিত্তিক রাজনীতি চর্চা নিষিদ্ধের এই সিদ্ধান্ত এদেশের ছাত্রজনতা কখনও মেনে নেবে না। যদি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করা হয় তাহলে ছাত্রজনতা কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

সভায় আট বিভাগের সমন্বয় কমিটির সমন্বয়কারী ও সদস্যগন উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ