শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

জুমার দিন মুসল্লিদের জুতা সোজা করতেই মসজিদে যান এই অমুসলিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : আঙ্কেল স্টিভেন নামে পরিচিত এক অমুসলিম প্রতি শুক্রবারে শুধুমাত্র মুুসলিমদের জুতা সোজা করতে হাজির হোন মসজিদে। ঘটনাটি  সিঙ্গাপুরের আল-মাওয়াদ্দাহ মসজিদের।

জানা যায়, মুসল্লিদের জুতা সারি সারি সজ্জিত করে রাখতেই প্রতি শুক্রবারে সে মসজিদে উপস্থিত হয়।

এ ঘটনাটি ফেসবুকে তুলে ধরেছেন ইরফান মুস্তফা নামের একজন মুসল্লি। মোস্তফা বলেন, তিনি প্রতি সপ্তাহে মসজিদে লোকটিকে একই কাজ করতে দেখেন।

মুস্তাফা আরো লিখেছেন, প্রখর সূর্যের তাপ বাইরে। এদিকে মুসল্লিরা নামাজে আসছেন। জুমার দিন। মসজিদের মুসল্লিদের সমাগম বেশি। জ্বলন্ত সূর্যের তাপে মানুষ বাইরে দাঁড়াতে পারে না।

আঙ্কেল স্টিভেন এ রোদের মধ্যেই প্রতি শুক্রবার জুতা সোজা করতে চলে আসেন মসজিদে। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম কেনো তিনি এ খেদমতটি করছেন।

তিনি এর উত্তরে বলেন, ওহ, কত সুন্দর দেখাচ্ছে এ জুতাগুলোকে’। তিনি বলেন আমি প্রতি শুক্রবার আসার চেষ্টা করি। আমি মসজিদের কাছাকাছি থাকি।

তিনি বলেন, আমি কেন এমন করি তাও আমি জানি না। তবে আমি প্রশান্তি পাই। আমার ভালো লাগে, তাই আমি কাজটি করি।

সূত্র: ইলমফিড ডটকম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ