শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

জুমার দিনেও সিসির পদত্যাগের দাবিতে মিসরে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের একনায়ক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অপসারণের দাবিতে এ শুক্রবারেও বিক্ষোভের ডাক এসেছে।

গত শুক্রবার রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় সিসির পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ নিয়ে ব্যাপক ধরপাকড়ের মধ্যেও এ সপ্তাহে আবার শুক্রবারেই একই ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে মিসরীয়রা। খবর আল-জাজিরার।

২০১৩ সালে ক্ষমতা দখলের পর থেকেই মিসরে সব ধরনের গণবিক্ষোভ নিষিদ্ধ করেন সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল-সিসি। দীর্ঘদিন পর গত শুক্রবার হঠাৎ বিক্ষোভে ফেটে পড়েন মিসরীয়রা।

শুক্রবার রাতে শুরু হওয়া ওই বিক্ষোভ শনিবার পর্যন্ত অব্যাহত থাকে। সিসির অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে সিসির অপসারণের দাবিতে চলা বিক্ষোভ থেকে আটকের সংখ্যা বেড়ে চলছে। দেশটিতে এখন টার্গেট করা হয়েছে সিসি বিরোধী রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে অন্তত ১ হাজার ৯০০ জন।

মানবাধিকার বিষয়ক একটি সংস্থার প্রধান জামাল ঈদ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত শুক্রবার থেকে বুধবারের মধ্যে এতগুলো মানুষকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ