শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চীনা মুসলিমদের নিয়ে ইমরান খানের নির্লিপ্ততা; তিরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের মুসলমানদের অধিকারের বিষয় বাদ দিয়ে শুধু কাশ্মীরের মুসলমানদের নিয়ে সরব থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তিরস্কার​ করেছেন এলিস ওয়েলস নামে মার্কিন এক শীর্ষ কর্মকর্তা।

এলিস বলেন, কাশ্মীর বিষয়ে ইমরান এত উদ্বেগ প্রকাশ করেছেন অথচ চীন নিয়ে তিনি নীরব। আমি একই রকমের সচেতনতা দেখতে চাই পশ্চিম চীনে আটক মুসলমানদের ব্যাপারেও। তাদের সেখানে একরকম বন্দী করে রাখা হয়েছে।

চীনে আটক মুস‌লমানদের সম্পর্কে ইমরানের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে নিয়োজিত মার্কিন সহকারী সচিব এলিস ওয়েলস বলেন, ইমরানের কাশ্মীর নিয়ে মন্তব্য কাজের নয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও কম হওয়া কাম্য।

এ মার্কিন কর্মকর্তা আরও বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত যদি হয়ে থাকলে তা আরও বেশি পরিমাণে লঙ্ঘিত হচ্ছে চীনে অবরুদ্ধ তুর্কিভাষী মুসলমানদের ক্ষেত্রে। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রশাসন চেষ্টা করছে সে বিষয়ে আলোকপাত করতে।

এলিস অভিযোগ তোলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী উইঘুরদের প্রসঙ্গে কোনও কথা বলতে রাজি হননি। কারণ, পাকিস্তানের সঙ্গে চীনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তারা ব্যক্তিগতভাবে কেবল কথা বলতে চান। সবাইকে নিয়ে কথা বলতে নারাজ।

এর আগে জাতিসংঘের সাধারণ সম্মেলনের পাশাপাশি মঙ্গলবার চীনে উইঘুর মুসলমানদের অবরুদ্ধ থাকার বিষয়টি তুলে ধরতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ইভেন্টের আয়োজন করা হয়। দ্রুত এই পরিস্থিতি বদলানোর আবেদন জানানো হয় সেই অনুষ্ঠানে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নানাভাবে আক্রমণ করেন চীনকে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ কূটনীতিক জন সুলেভান বলেন, চীনকে থামতে বলার জন্য আমরাই আন্তর্জাতিক সম্প্রদায়ের একমাত্র সদস্য হতে চাই না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ