রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

কাশ্মীরি নাগরিক আহতের ঘটনায় বিএসএফের গাড়িতে আগুন, পরিস্থিতি থমথমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তপ্ত কাশ্মীর। স্বাধীনতার দাবিতে উত্তাল কাশ্মীরের বিভিন্ন অঞ্চল। এরপর থেকেই কাশ্মীরে মোতায়েন করা হয়েছে বহু সেনাবাহিনী। সেই সীমান্তে জোরালো টহল দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এদিকে গত বৃহস্পতিবার বিএসএফের গাড়ির ধাক্কায় আহত হন কাশ্মীরের এক নাগরিক। ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান এলাকায়। এরপরই এলাকাটি রণক্ষেত্রে রূপ নেয়। একপর্যায়ে বিএসএফের গাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দুটি পাঁচ টনের বিএসএফের গাড়ি বারামুল্লা শ্রীনগর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। তখনই একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে। প্রাইভেট গাড়ির যাত্রীরা বচসা শুরু করে। পরে গোটা এলাকার বাসিন্দারা চলে এলে গণ্ডগোল শুরু হয়। উত্তেজনা ছড়ায়৷ এরই মাঝে আচমকাই উত্তেজিত জনতা বিএসএফের গাড়িগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন গতির অভিযোগ তোলে। তারপরেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।

এই ঘটনার পর চালকদের কোনো রকমে বের করে আনা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ