শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আবায়া ও নিকাব নারীদের জন্য বাধ্যতামূলক নয়: মোহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হিজাব, আবায়া ও নিকাব পরবেন কিনা তা স্পষ্ট করে বলেন, নারীদের জন্য এগুলো বাধ্যতামূলক নয়।

যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বিন সালমান করে এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, দেশের নারীদের ঐতিহ্যবাহী কালো আবায়া পরার দরকার নেই, আবায়ার মধ্যে হিজাব বা নিকাবও পরে। মঙ্গলবার খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

শরিয়া আইন অনুসারে পুরুষদের মতো নারীদেরও সজ্জিত পোশাক পরিধান করা উচিত, তবে এর অর্থ এই নয় যে তাদের কালো আবায়া পরিধান করতেই হবে। মাথা মুখ চাদর দিয়ে ঢেকে চলতে হবে। তাদের কী ধরণের সুন্দর পোশাক পরা উচিত সে বিষয়ে সিদ্ধান্ত তারা নিজেরাই নিবে।

সাম্প্রতিক বছরগুলিতে, সৌদি আরবের নারীরা রঙিন আবায়া, হালকা নীল বা গোলাপী শেড পরতে শুরু করেছেন, যা প্রচলিত কালো পোশাকের বিপরীত। লম্বা স্কার্ট বা জিন্সের তুলনায় অনাবৃত। এগুলো জনপ্রিয় হয়ে ওঠছে সৌদিতে।

সৌদি শহর জেদ্দায় একদল নারী তাদের সদ্য অর্জিত স্বাধীনতাকে রক্ষার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসও উদযাপন করেছেন সম্প্রতি। সূত্র: খালিজ টাইসম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ