শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

হাফিজ সাইদকে ব্যাংক ব্যবহারে অনুমতি জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০৮ মুম্বাই হামলার মূল সন্দেহভাজন ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর উপাধী পাওয়া হাফিজ সাইদ মাসিক খরচ চালানোর জন্য যাতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন, জাতিসংঘে সেই অনুরোধ জানিয়েছিল পাকিস্তান।

এ ব্যাপারে কোনও আপত্তি না-ওঠায় জাতিসংঘ সেই অনুরোধে সম্মতি দিয়েছে। ১৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পাকিস্তানের অনুরোধে কোনও দেশ আপত্তি জানায়নি।

তাই মাসিক ন্যূনতম খরচ চালানোর জন্য জামা-উদ-দাওয়া প্রধানকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হচ্ছে।

হাফিজ সাইদকে ‘স্পেশ্যালি ডেসিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ উপাধী দিয়েছে আমেরিকার ট্রেজারি দফতর। হাফিজ সইদের বিচারে সাহায্য করে এমন তথ্য দেওয়ার বিনিময়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়।

ইউএনএসসি’র রেসোলিউশন মেনে সইদের ব্যাংক অ্যাকাউন্ট স্তব্ধ করে রেখেছে পাকিস্তান সরকার। তারা জাতিসংঘের কাছে অনুরোধ করে, নিজের পরিবারের খরচ চালানোর জন্য প্রায় এক হাজার ডলার ব্যাংক থেকে তুলতে অনুমতি দেয়া হোক সাইদকে।

এই ঘটনা এমন একটা সময়ে ঘটেছে, যখন বারবার পাকিস্তান দাবি করছে যে তারা সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। মে মাসে পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা হাফিজ সাইদ ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ও পরে সাইদকে গ্রেফতারও করা হয়

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ